প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সিদ্ধেশ্বরীর নিবাসী জাবেদ আলী ভূইয়া গত সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ গ্রাম বাড়ৈপাড়ার নুরুল আলম ইসলামিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জাবেদ আলী ভূইয়া আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক ইকবাল পারভেজের বাবা। বিজ্ঞপ্তি।