জাবেদ ইমামের বিরুদ্ধে মামলায় চারজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী জজ জাবেদ ইমামের বিরুদ্ধে করা মাদকের মামলায় গতকাল রোববার চারজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আনিসুর রহমান তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষ এই চার সাক্ষীকে জেরা করে।গতকাল সাক্ষ্য দেন রাজধানীর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন, কনস্টেবল কবির হোসেন, শাহ আলম ও আবুল কালাম। গত ২৬ ফেব্রুয়ারি জামিন পাওয়া জাবেদ ইমাম এ সময় আদালতে হাজির ছিলেন। আদালত আগামী ৩০ জুন এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।গত বছরের ১ ডিসেম্বর নিউমার্কেট থানা এলাকা থেকে ৩৪২ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। সেখান থেকে জাবেদ ইমামকে আটক করা হয়। এ ব্যাপারে নিউমার্কেট থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে এই মামলা করেন। চলতি বছরের ৭ মার্চ জাবেদ ইমামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।