চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষে এই প্রথম প্রচারণা করে ভোট চেয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তাঁরা গাড়িতে করে বিভিন্ন স্থানে পথসভাও করেন।সূত্র জানায়, গতকাল শনিবার চট্টগ্রামের আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ট্রাকে করে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে সন্ধ্যায় আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে নির্বাচনী কার্যালয়ে বক্তব্য দেন এবং জাবেদের পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সুলতানুল কবির চৌধুরী, আনোয়ারার ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী।