জাম খেতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা জাজেস কোয়ার্টার এলাকায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (১৮)।রমনা পুলিশ জানায়, গতকাল সকালে প্রধান বিচারপতির বাসার অদূরে জামগাছ থেকে পা পিছলে নিচে পড়ে যান মনির। তাঁর মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মনির হোসেন ভবঘুরে টোকাই। তিনি রমনা পার্কের ভেতরে থাকেন। তাঁর বাবার নাম আহাম্মদ উল্লাহ। গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দীনে।