জামগাছে অজগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বৈদ্য গ্রামে জাম গাছ থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন দেখেন, গাছে থাকা পাখিরা অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল। কৌতূহলী লোকজন তার কারণ খুঁজতে গিয়ে দেখেন জাম গাছের মগডালে একটি অজগর সাপ। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

বন বিভাগের হিঙ্গুলী বিটের কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, ‘প্রায় ১২ ফুট লম্বা অজগরটি মহামায়া বিটের গভীর জঙ্গলে ছেড়ে দেব। খাদ্যসংকটে পড়ে এটি লোকালয়ে চলে এসেছে।’