জামাআতুল আরাকানের চার জঙ্গি ঢাকায়
কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে ২ সেপ্টেম্বর রাতে আটক ‘জামাআতুল আরাকানের’ চার জঙ্গিকে অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে ঢাকায় পাঠানো হয়েছে। ২০ সেপ্টেম্বর উত্তরা থানার পুলিশ জঙ্গিদের ঢাকায় নিয়ে যায়। এর আগে তাঁদের তিন দফায় ১৩ দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে কক্সবাজার পুলিশ। চার জঙ্গিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরগীডাঙগা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ ওরফে আবদুল্লা হেল কাফি (২৬), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ওমর ফারুক ওরফে কাজী ফারুক (৩৩), ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার কুশমাইল গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবদুল মতিন (৩৭) ও কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার মৃত মোহামঞ্চদ আলীর ছেলে মো. রুবেল (১৮)। পরের দিন কক্সবাজার সদর মডেল থানায় জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়।