জামাই-শাশুড়ি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার সকালে ট্রেন ও টেম্পোর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার কালামপুর গ্রামের ভুবন বর্মণ (৩৫) ও একই গ্রামের তাঁর শাশুড়ি মায়া রানী বর্মণ (৬৫)। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে টেম্পোচালক ভুবন নিজ গ্রাম থেকে তাঁর শাশুড়িকে নিয়ে উপজেলার চন্দ্রা এলাকায় যাচ্ছিলেন। সাড়ে সাতটার দিকে কালামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে টেম্পোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।