জামাই-শ্বশুরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্যবিবাহের দায়ে গতকাল বুধবার জামাই-শ্বশুরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সিংগিমারী ইউনিয়নের মধ্য ধুবনী গ্রামের মেয়ের বাবা সাহাদাত হোসেন (৪৮) ও তাঁর জামাতা দক্ষিণ গড্ডিমারী গ্রামের রশিদুল ইসলাম (২১)। তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সাহাদাতের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সাহিনা আক্তারের (১৪) সঙ্গে রশিদুলের ১৫ দিন আগে গোপনে বিয়ে হয়। জানতে পেরে গতকাল ভোররাতে আজিজুরের নেতৃত্বে একদল পুলিশ রশিদুল ও সাহাদাতকে আটক করে। সকালে তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁদের ওই শাস্তি দেওয়া হয়।