জামাত খানের জামিন নামঞ্জুর, কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির দ্বিতীয় মামলায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানের জামিনের আবেদন ও পুলিশ রিমান্ডের আবেদন দুটোই নামঞ্জুর করেছেন আদালত। তবে তাঁকে কারা ফটকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, রাজপাড়া থানায় করা চাঁদাবাজির মামলায় জামাত খানকে গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত ২-এ হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক জিয়াউর রহমান দুটো আবেদনই নাকোচ করেন। চাঁদাবাজি মামলায় জামাত খানকে গত ১৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।