জামাত খানের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানের বিচারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজশাহীবাসীর ব্যানারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।নগরের একটি চায়নিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ব্যবসায়ী শফিউল আলম। এতে বলা হয়, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলনের নামে জামাত খান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। অনুসন্ধান চালালে এর সত্যতা পাওয়া যাবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক ইমরুল কায়েস, জামাত খানের বিরুদ্ধে করা মামলার বাদী ব্যবসায়ী আতিকুর রহমান, গিয়াস উদ্দিন, সাদিকুল ইসলাম প্রমুখ। এর আগে গত মঙ্গলবার বিকেলে জামাত খানের বিচারের দাবিতে রাজশাহীবাসীর ব্যানারে নগরে শোভাযাত্রা ও মানববন্ধন করা হয়। চাঁদা দাবির একটি মামলায় মঙ্গলবার সকালে রাজশাহী নগরের নিজ বাসা থেকে জামাত খানকে গ্রেপ্তার করা হয়।