জামাতা ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আমিরপুর গ্রামে গতকাল বুধবার এক জামাতা তাঁর শাশুড়িকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আতর জান (৫০)।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটায় আমিরপুর গ্রামের আতর জান বাড়ি থেকে রাস্তায় বের হলে একই গ্রামের মামুন হোসেন (৩০) রামদা দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। পরে আতর জানকে স্থানীয় লোকজন উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।