জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম ভোট পাওয়ায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকনুজ্জামান ১৮ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী রুহুল আমীন ৪৭০ ভোট, জাতীয় পার্টির এনামুল হক জোয়ার্দার ১৯৯ ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ৫৭ ভোট পেয়েছেন। মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। ১৭টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ২০৫ জন ভোটার ভোট দিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম তাঁদের জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন।