জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জয়পুরহাট সদর উপজেলার নয়টি ইউপির মধ্যে মাত্র একটিতে বিএনপির প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের নেতার জামানত বাজেয়াপ্ত হয়েছে। নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতে বিএনপি ও জামায়াতের কোনো চেয়ারম্যান প্রার্থী ছিলেন না। ভাদসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা কৃষক দলের সভাপতি ইসমাইল হোসেনকে দলীয় মনোনয়ন দেয় জেলা বিএনপি। আর জামায়াতের নেতা আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটটি ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীকে দাঁড়াতে দেয়নি।