জামানত বাজেয়াপ্ত
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৫২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন গৌরীপুর উপজেলার এম এ সাত্তার ও আবুল কালাম আজাদ, অচিন্তপুর ইউপিতে শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, দুলাল ফকির, আবদুল হাই ও রোকনুজ্জামান। মাওহায় এমদাদুল হক, আঙুরা আক্তার, শামছুজ্জামান ও খসরুজ্জামান খান। সহনাটিতে জিয়াউল আবেদিন ও বুলবুল আহমেদ। বোকাইনগরে কামাল হোসেন ও শরিফুল ইসলাম। রামগোপালপুরে আমিনুল ইসলাম। ডৌহাখলায় শমশের আলী, ভাংনামারীতে আবুল কাসেম, চাঁন মিয়া ও মোজ্জামেল হক। সিধাল ইউপিতে আবদুস ছালাম, সেকান্দর আলী, উসমান গনি ও সেলিম আহমেদ। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে দুজন বিএনপির, দুজন জাতীয় পার্টির (জাপা) ও একজন জাকের পার্টির। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুসা বলেন, নির্বাচনের নিয়মেই তাঁদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।