প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭৭টিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ১৫ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের ১০৬ জন রয়েছে। জেলার ছয়টি ইউপির ফলাফল স্থগিত করা হয়। বাকি ৭১টি ইউপির ৩১৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১২৪ জন জামানত হারিয়েছেন। এর মধ্যে কলারোয়ায় ৪৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২১ জন, আশাশুনিতে ৫৩ প্রার্থীর মধ্যে ২৪, কালীগঞ্জে ৪৫ প্রার্থীর মধ্যে ১১, সাতক্ষীরা সদরে ৫৪ প্রার্থীর মধ্যে ১৯, শ্যামনগরে ৫৪ প্রার্থীর মধ্যে ১৯, তালায় ৬৬ প্রার্থীর মধ্যে ৩০ জন জামানত হারিয়েছেন। ২২ মার্চ এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।