জামানত হারালেন ১০ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ প্রার্থী জামানত হারিয়েছেন। গত ২৮ মে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৯ জন, সদস্যপদে ২৮৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে জামানত হারানো প্রার্থীরা হলেন প্রেমবাগ ইউনিয়নে সৈয়দ আবদুল হাকিম, সুন্দলী ইউনিয়নে হারুন-অর-রশীদ ও বৈকুণ্ঠ বিহারী রায়; শ্রীধরপুর ইউনিয়নে জিয়াউর রহমান মোল্যা; বাঘুটিয়া ইউনিয়নে সোলায়মান বিশ্বাস ও মাসুদ রানা; শুভরাড়া ইউনিয়নে শরিফুল ইসলাম; সিদ্দিপাশায় এম জি ছরোয়ার ফারাজী, ফজলুল বারী ও শেখ আবদুল লতিফ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, সদস্যপদে ৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১৬ জন জামানত হারিয়েছেন।