জামানত হারালেন ১১ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার আটটি ইউপির ১১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন করে বিএনপি ও জাতীয় পার্টি ও জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাকি ৮ জন স্বতন্ত্র প্রার্থী।   কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে জামানত ফেরত পাবেন না। ধাক্কামার ইউনিয়নে বিএনপির আবদুল মান্নান, জাতীয় পার্টির  আনছার আলী, চাকলাহাট ইউনিয়নে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সফিউল আলম, স্বতন্ত্র প্রার্থী রাজিউল ইসলাম প্রধান, কামাত কাজলদিঘি ইউনিয়নে আবদুল মজিদ, মাসউদুর রহমান, জাহেদুল ইসলাম, গরিনাবাড়ী ইউনিয়নে আবু আইয়ুব আনছারী, অমরখানা ইউনিয়নে আবদুল আলিম, জহিরুল ইসলাম এবং সাতমেরা ইউনিয়নে আকবর আলী জামানত হারিয়েছেন।