জামানতবিহীন কোটি টাকা ঋণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি জামানতবিহীন এক কোটি টাকা পর্যন্ত বিজনেস ইনস্টলমেন্ট ঋণ চালু করেছে। প্রথম ঋণের অনুমোদন দেওয়া হয় এএস নিটিং নামক একটি নিট প্রস্তুতকারক কোম্পানিকে, প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। ঋণের এই সুবিধা ১০ লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে। এর জন্য কোনো নগদ অর্থ অথবা সম্পত্তি জামানত রাখার প্রয়োজন নেই। আবেদনকারীর বিক্রয়ের ওপর অর্জিত মুনাফা এবং তাঁর ব্যবসায়ের ধরনের ওপর ভিত্তি করে এই ঋণ সুবিধা দেওয়া হবে। গ্রাহকেরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ২৬টি শাখা ও ১৭টি কিয়স্কের যেকোনোটির মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।স্ট্যান্ডার্ড চার্টার্ড এসএমই ব্যাংকিংয়ের জেনারেল ম্যানেজার হাসান ও রশিদ বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্রমাগত আর্থিক চাহিদা ও সুবিধা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ এএস নিটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব ইকবাল বলেন, ঋণের প্রধান সুবিধা হলো এর জন্য কোনো অর্থ অথবা সম্পত্তি জামানত রাখার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি।