জামায়াত নেতা আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাসকে গত মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) কারা ফটক থেকে আবারও গ্রেপ্তার করেছে। আলমগীর ১২ ফেব্রুয়ারি শহরের পারনান্দুয়ালি এলাকায় পুলিশের কাজে বাধা, জনমনে আতঙ্ক সৃষ্টি, সড়ক অবরোধসহ নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে করা মামলার আসামি। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছিল। মাগুরা ডিবির উপপরিদর্শক লিটন কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, বিশেষ ক্ষমতা আইনে আলমগীরকে আবার গ্রেপ্তার করা হয়।