জামায়াত নেতা আহসান আবারও কারাগারে
চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনে মুক্তির পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত ৫ জানুয়ারি নগরের কাজীর দেউড়ি এলাকায় সংঘটিত নাশকতার ঘটনার সঙ্গে আহসান উল্লাহ জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য আছে। এ জন্য তাঁকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়।
পুলিশ ও কারা সূত্র জানায়, গত ৮ মার্চ আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে গত ২৪ আগস্ট এবং পরে ৭ সেপ্টেম্বর জামিনে মুক্তির পর তাঁকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।