জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সরকারি কলেজের সামনে থেকে গতকাল সোমবার বিকেলে জামায়াত ইসলামীর নেতা নজিবর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তিমঞ্চের সংগঠক ও জামায়াতের রুকন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারি গাছ কেটে মহাসড়কে অবরোধ সৃষ্টি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারটি মামলা রয়েছে।

l নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা