জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

বরিশাল প্রেসক্লাবে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাজেটে বিড়ির ওপর আরোপিত শুল্ক কমানোসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিড়ি শ্রমিকেরা। এতে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের কারিগর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক হালিম হাওলাদার। বরিশাল অফিস।

বাল্যবিবাহ বন্ধ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরদারপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। জানা গেছে, বাল্যবিবাহ আয়োজনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিষয়টি দেবীগঞ্জের ইউএনও মো. মাহাবুবুল হককে অবহিত করেন। ইউএনওর নির্দেশে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনায়েম স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতায় এই বাল্যবিবাহ বন্ধ করেন। পঞ্চগড় প্রতিনিধি।