প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জামায়াতে ইসলামীর জঙ্গিবাদবিরোধী মিছিল নিয়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার নগরের সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের নগর সেক্রেটারি জেনারেল সোহেল আহমদকে আটক করেছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টায় প্রচারপত্র ছাপানোর অভিযোগে করা একটি মামলার পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে। বেলা ১১টায় সোবহানীঘাটে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মিছিল বের করার প্রস্তুতি নেন জামায়াতের কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের দুই দফা ধাওয়ার পর মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।