জামায়াত নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতায় উসকানি দেওয়ার দায়ে সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির আবদুল কুদ্দুসকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। তালা থানার ওসি রেজাউল করিম জানান, কুদ্দুসকে সকালে উপজেলা সদরের জিয়ালা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই সাজা দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।