জামায়াত নেতার পেট্রলপাম্পকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন পেট্রলপাম্পকে ভেজাল অকটেন বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্র জানায়, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন গত মঙ্গলবার সকালে পটিয়া বাস টার্মিনাল এলাকায় ফারুকের মালিকানাধীন এ আলীম এন্ড সন্স পেট্রলপাম্প থেকে চকরিয়ায় যাওয়ার পথে গাড়িতে ৪০ লিটার অকটেন নেন। গাড়িটি পটিয়া থেকে চন্দনাইশের হাসিমপুর এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। সন্দেহ হওয়ায় গাড়ির অকটেন পরীক্ষা করে তাতে ভেজাল পাওয়া যায়।
এএসপি শামীম হোসেন জানান, অকটেন পরীক্ষা করে দেখা গেছে এতে পানি ও কেরোসিন মেশানো হয়েছে।
পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, অকটেনে ভেজাল থাকায় পেট্রলপাম্পকে জরিমানা করা হয়েছে।