জামায়াত নেতাসহ আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের ১০ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া অন্য ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবদুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, মাহমুদ আহমদ, মোহাম্মদ মোর্শেদ আলম, আবদুল্লাহ আল মুনিম ও আহমদ হোসেন। সবাইকে মহানগর পুলিশের শাহপরান থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে জামায়াত বলেছে, এশার নামাজ শেষে ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর প্রয়াত এক কর্মীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বৃষ্টির কারণে অনেক মুসল্লি মসজিদে আটকা পড়েন। সেই সময় পুলিশ এসে মসজিদ ঘেরাও করে ১০ জনকে আটক করে নিয়ে যায়।