জামায়াত-শিবির-বিএনপির ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে গত ২১ জানুয়ারি গভীর রাতে মালবোঝাই ট্রাকে পেট্রলবোমা ছুড়ে ট্রাকচালক ও হেলপারকে দগ্ধ করার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা জামায়াত-শিবির ও বিএনপির ৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ আদালতে দুটি অভিযোগপত্র জমা দিয়েছে। গতকাল রোববার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজাউল বারীর আদালতে এ দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই দুলাল হক তদন্ত শেষে নিয়মিত এবং বিশেষ ক্ষমতা আইনে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন। বিচারক অভিযোগপত্র দুটি গ্রহণ করে আগামী ৬ জুলাই মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের দিন ধার্য করেন।