জামায়াত শিবিরের আট কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: মো. জাহাঙ্গীর আলম (২৬), মো. সাদ্দাম হোসেন (২৪), তারেকুল ইসলাম (১৮), সাব্বির আহমেদ (১৮), জয়নাল আবেদিন (১৮), কোরবান আলী (২৬), মো. ইউছুপ (২০) ও আলী নুর (৩৫)। গতকাল শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, তাঁদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় বিপুলসংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর বিশাল অংশের শিকার হয়েছে আমদানি-রপ্তানি মালামালবাহী গাড়ি। এ কারণে প্রশাসন সীতাকুণ্ডসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরাপদ সড়ক করার উদ্যোগ নিয়েছে।