জামায়াত-শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকা থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন এনায়েত উল্লা (৩০), মো. মাসুদ (২৮), সাইফুল ইসলাম (৩০), আবুল বাশার (৩৫) ও কামাল উদ্দিন (৩৫)। সেনবাগ থানায় এঁদের মধ্যে এনায়েতের বিরুদ্ধে সাতটি, মাসুদের পাঁচটি, সাইফুলের তিনটি, কামালের দুটি ও বাশারের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।