প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে মিরসরাইয়ে জামায়াত শিবিরের সহিংসতার ঘটনায় করা তিন মামলায় ১৩৪ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে এজহারভুক্ত আসামি ৬৫ জন এবং অজ্ঞাতনামা ৬৯ জন। জোরারগঞ্জ থানায় সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তিরা বাদী হয়ে ওই মামলা তিনটি দায়ের করেন।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জামায়াত-শিবিরের টানা চার দিনের হরতালে উপজেলার মিঠাছাড়া ও বারইয়ারহাট এলাকায় একটি ট্রাক ও দুটি বাসে জামায়াত-শিবিরের কর্মীরা অগ্নিসংযোগ করেন।
এ ছাড়া অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করেন। ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ট্রাকের ড্রাইভার লুৎফর রহমান বাদী হয়ে ১৩ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসচালক সফিউল আলম ও আবদুর রহিম বাদী ৫২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৪৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।