জামায়াত শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলার নয় উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কা ও নির্দিষ্ট মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। উপজেলাগুলো হলো বটিয়াঘাটা, দাকোপ, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা, তেরখাদা, দিঘলিয়া ও রূপসা। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ওয়াচ) মো. আবদুর রশিদ ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম জানাতে পারেননি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও রয়েছেন।