জামায়াত-হেফাজতের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট, হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর তাণ্ডবের কারণে চলতি বছরের ১০ জুন পর্যন্ত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী, নিহত ১২ জনের মধ্যে নয়জন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হামলায় এবং তিনজন হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হামলায় নিহত হয়েছেন।
জামায়াত-শিবিরের হামলায় যশোরে নিহত হয়েছেন কাজী জহুরুল হক, গাইবান্ধায় বাবুল মিয়া, হযরত আলী, তোজাম্মেল হোসেন, নীলফামারীতে খাজা নাজিম উদ্দিন আকন্দ, চট্টগ্রামে আবু তারেক, ঝিনাইদহে জি এম ওমর ফারুক, রংপুরে মোজাহার আলী ও খুলনায় মফিজুর রহমান। তাঁরা সবাই কনস্টেবল। হেফাজতের হামলায় মারা গেছেন ঢাকার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, গোপালগঞ্জে নায়েক ফিরোজ খান ও কনস্টেবল মো. জাকারিয়া।