জামায়াতকে নিষিদ্ধের সময় এসেছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সময় এসেছে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার। আশা করি, জামায়াতকে রাজনীতির মাঠ থেকে আইনানুগ ও রাজনৈতিকভাবে বিদায় করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রশাসনিক পদ্ধতি মেনেই এগোতে হবে, যেন এ বিষয়ে সিদ্ধান্ত হলে আদালতে পাল্টা অভিযোগ না ওঠে। তাই যেভাবে আইনানুগ ও সাংবিধানিকভাবে একটি দলকে নিষিদ্ধ করতে হয়, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি।’