জামায়াতের ককটেলে ১ পুলিশ আহত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের বড়বাজার এলাকায় আজ সোমবার সকালে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। এ সময় ককটেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

আহত পুলিশ কনস্টেবলের নাম তামজাদ হোসেন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় নুরুল ইসলাম ও আবদুল হাই নামের দুজনকে আটক করে। তাঁরা জামায়াতের নেতা বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল থেকে শহরের নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে জামায়াত-শিবিরের কর্মীরা বড়বাজার এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সেখানে দায়িত্ব পালনরত পুলিশের কনস্টেবল তামজাদ হোসেন আহত হন।