জামায়াতের চার নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোপীবাগের একটি বাসা থেকে গত বুধবার রাতে জামায়াতে ইসলামীর চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন নেছার উদ্দিন, সানাউল্লাহ, আবদুল গফুর ও আতিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিলেন।
মতিঝিল থানার পুলিশ জানায়, বুধবার রাতে গোপীবাগের তৃতীয় লেনের একটি বাসায় নাশকতার টাকার উৎস নিয়ে গোপন আলোচনা করছিলেন ওই চারজন। গোপন সূত্রে পুলিশ এ তথ্য পেয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জামায়াতের নেতা বলে জানালেও পদবি জানাননি। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হচ্ছে।