জামায়াতের টেকনাফের আমিরসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলা জামায়াতের আমির নূর হোসেন সিদ্দিকী ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ আনোয়ারীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার নীলা স্টেশন এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে দলের নেতা-কর্মীদের নিয়ে তাঁরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় জামায়াতের ওই দুই নেতাকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে নূর আহম্মেদ আনোয়ারী হায়াকুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

টেকনাফ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোনাফ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।