জামায়াতের দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম ও আরেক নেতা জসীমউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই অভিযোগ গঠন করেন।
তাসনীম আলম ও জসীমউদ্দীনকে গত ১৭ ডিসেম্বর কিছু পুস্তিকা, প্রচারপত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় অকার্যকর করা, দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটানোর লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। গত ৫ ফেব্রুয়ারি উত্তরা থানা পুলিশ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে।