প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলা থেকে গত মঙ্গলবার জামাত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌহালী উপজেলার জোতপাড়া বাজার থেকে উপজেলা শিবিরের সভাপতি মঞ্জুরুল ফকিরকে (২৯) গ্রেপ্তার করা হয়। সে এনায়েতপুর থানার আকবর ফকিরের ছেলে। ওই দিনই সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় থেকে পৌর জামায়াতের রোকন আবদুল মান্নান মুন্সিকে (৫৫) গ্রেপ্তার করা হয়। চৌহালী ও সিরাজগঞ্জ সদর থানা থেকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।