জামায়াতের নেতাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াত নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার কালিয়াইশ বিওসির মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার নৈশপ্রহরী ফারুখ আহমদের বাড়ি থেকে জামায়াত নেতা আবদুল মোমেন এবং অন্য এক অভিযানে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া থেকে শিবির কর্মী মো. আতিক আদনানকে গ্রেপ্তার করে।