জামায়াতের সঙ্গে ইইউর বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। রাজধানীর গুলশানের একটি রেস্টহাউসে ওই বৈঠকে জামায়াতের পক্ষে দলটির সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অংশ নেন। ছয় সদস্যের ইইউর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা।
আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় সংকট। এই সংকট কাটানোর জন্য আলোচনা হয়েছে।’