জামায়াতের হরতাল একদিন পেছালো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘন্টার হরতাল একদিন পিছিয়েছে। ১২ ও ১৩ আগস্টের পরিবর্তে দলটি ১৩ ও ১৪ আগস্ট হরতাল পালনের ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ ঘোষণা দিয়েছেন।
গত এক আগস্ট একটি রিটের পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
আদালতের ওই রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী আগামী ১২ ও ১৩ আগস্ট লাগাতার হরতালের ডাক দিয়েছিল।