জামায়াতের হরতাল প্রতিহতের ঘোষণা গণজাগরণ মঞ্চের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, কাল রোববার জামায়াত-শিবিরের ডাকা হরতাল রাজপথে থেকে প্রতিহত করা হবে।
গতকাল শুক্রবার গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তিসহ ছয় দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইমরান সরকার ৫ মে নৈরাজ্য ও পবিত্র কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত হেফাজতে ইসলাম নামধারী জামায়াত-শিবিরের কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গাজীপুর গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী আসাদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রঐক্য ফোরামের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা বক্তব্য দেন।