জামায়াত-শিবিরের ৩৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন থেকে সাতটি পেট্রলবোমাসহ জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার লাঙলখালী এলাকার একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার সকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে জেলা জামায়াতের আমির মোস্তফা কামাল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্যাহ আল মামুনও রয়েছেন।
জেলার সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সকালে ওই এলাকার মাওলানা নুরুল্লাহর বাড়ির পেছনে একটি ঘরে জামায়াত-শিবিরের ওই নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।