জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মী পর্যটকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার বান্দরবান সদর থানায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক শিশুদের প্ররোচনা দিয়ে দেশি-বিদেশি পর্যটকদের ওপর হামলা করতে গত শুক্রবার শহরের ইসলামী ব্যাংক ভবনের একটি পাঠাগারে গোপন বৈঠক করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সরকারের ভাবমূর্তি নষ্ট ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করাই ছিল তাদের উদ্দেশ্য। কে কোথায় হামলা করবে সে পরিকল্পনাও করা হয়।
তবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালামের দাবি, কোনো নাশকতার পরিকল্পনা নয়, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্ররা আশুরা উপলক্ষে শুক্রবার একটি পরীক্ষায় অংশ নিচ্ছিল। রাজনৈতিক কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।