জামায়াত-শিবিরের ৯ কর্মী সমর্থক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নয় যুবককে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. গিয়াস উদ্দিন, মো. সাঈদ আলম, মো. আবদুল আজিজ, পটিয়া উপজেলার গাজী মো. হাসিফ, মো. রাজীব, মো. মাঈন উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. সাজ্জাদ হোসেন ও কক্সবাজার জেলার মো. কলিম উল্লাহ।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা শুক্রবার বিকেলে মোটরসাইকেল ও বাইসাইকেলে এসে হুলাইন গ্রামে গোপন বৈঠক করছিলেন। সেখানে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া আরও ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী পালিয়ে যান।
এএসপি বলেন, নয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।