জামাল উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য জামাল উদ্দিন (৫৫) গতকাল সোমবার সকালে জেলা শহরের পূর্বশেরী মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে প্রথম, পূর্বশেরীতে দ্বিতীয় এবং জামালপুর জেলার চরযথার্থপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সোমবার জেলার আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন।