জামাল সভাপতি, রাজু সা.সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সমকালের সম্পাদক গোলাম সারওয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচনটি পরিচালনা করে।
৬৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাত্র ১ ভোটের ব্যবধানে মুরসালীন নোমানীকে (৪৭৬ ভোট) পরাজিত করেন রাজু আহমেদ (৪৭৭ ভোট)।
সহসভাপতি পদে মো. শরিফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে মো. জিলানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, অর্থবিষয়ক সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান এবং প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক হালিম মোহাম্মদ। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, ঝর্ণা মনি, ওসমান গণি, শেখ মাহমুদ এ রিয়াদ, শফিকুল ইসলাম, আজাদ হোসেন ও মো. মহসীন হোসেন।