জামাল হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মাদক পরিবহনে রাজি না হওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চালক জামাল হোসেনকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার হওয়া চার আসামির একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই আসামির নাম আকাশ মাহমুদ ওরফে মামুন। গতকাল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে মামুন জবানবন্দি দেন।একই আদালতে অপর তিন আসামির মধ্যে মনিরুল ইসলাম রঞ্জুকে চার দিনের এবং খোকন ও শান্তকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত রোববার রাতে র‌্যাব সদস্যরা আমলাপাড়া থেকে জামালের বস্তাবন্দী লাশ উদ্ধার করেন।