প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল হোসেন একটি মেলামিন কোম্পানিতে চাকরি করতেন। ’৯৮ সালে তিনি এক লঞ্চ দুর্ঘটনায় আহত হন। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হলেও কিডনির রোগে আক্রান্ত হন তিনি। ২০০৫ সালে অধ্যাপক এম এ হাদীর অধীনে চিকিৎসা নেন। ২০০৯ সালে তিনি আক্রান্ত হন হূদরোগে। কিছু দিন অধ্যাপক আবুল হোসেন খান চৌধুরীর চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা তাঁকে এনজিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্বপ্রায় মানুষটির এনজিওগ্রাম করানোর সামর্থ্য নেই। প্রতিদিন তাঁকে চার-পাঁচ শ টাকার ওষুধ খেতে হয়। নিরুপায় হয়ে তিন সন্তানের জনক জামাল হোসেন সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জামাল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-২৫১০। পূবালী ব্যাংক, বাবুবাজার শাখা, মিটফোর্ড ঢাকা। ফোন: অনুরোধে আলম-০১৭১৭৪৩৮৪৩৬, ০১৯২২৪৫৮৮৬৪। বিজ্ঞপ্তি।