জামালগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তাকে হত্যার হুমকি
সুনামগঞ্জ প্রতিনিধি:aসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কাবিখা প্রকল্পের চাহিদাপত্র (ডিও লেটার) না দেওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) হত্যার হুমকি পদওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী গতকাল বুধবার সকালে ওই কর্মকর্তার কার্যালয়ে গিয়ে হুমকি দেন।জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী পিআইও আবদুল আলীমের কার্যালয়ে গিয়ে কাবিখা প্রকল্পের তিনটি চাহিদাপত্র দিতে বলেন। একপর্যায়ে তাঁরা ওই কর্মকর্তাকে গালমন্দ করে হত্যার হুমকি দেন।আবদুল আলীম বলেন, ‘আমি তাঁদের বুঝিয়ে বলেছি, ইউএনও স্যার এলে এ বিষয়ে ব্যবস্থা নেব। কিন্তু তাঁরা সে কথা শুনতে রাজি হননি। উত্তেজিত হয়ে আমাকে গলমন্দ শুরু করেন। অফিস বন্ধ করে দেওয়াসহ আমাকে মেরে ফেলার হুমকি দেন।’অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির জানান, পিআইওর সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে।